মানবতাবিরোধী অপরাধের মামলা / দুই সেনাসদস্যসহ ৪ জনের অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি ১৪ ডিসেম্বর


জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আসামিপক্ষের বক্তব্য শোনার জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে আজ রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আর্জি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এছাড়া আজ ট্রাইব্যুনালে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান ও প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। পলাতকদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) মো. আমির হোসেন।

মামলার চার আসামির মধ্যে দুই আসামি গ্রেফতার আছেন। তারা হলেন- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম। তাদের আজ সকাল সোয়া ১০টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অপর দুই আসামি পলাতক। তারা হলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মো. মশিউর রহমান।

এ মামলার আসামিদের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে।

গত ২৪ নভেম্বর ২০২৪ সালের জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকে ৪ ডিসেম্বর দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল।

ওইদিন আসামিদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে রামপুরায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ মামলায় পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।

অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রেদোয়ানুল ছাড়াও আসামি করা হয়েছে বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত-বিন-আলম, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমানকে। তাদের মধ্যে রেদোয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে আছেন।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related Posts

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা…

Entry Denied

Entry Denied You do not have permission to entry “http://www.ndtv.com/world-news/no-conversations-with-us-cuban-president-refutes-trumps-claim-of-talks-10735736” on this server. Reference #18.872cc17.1768232654.1f837081 https://errors.edgesuite.web/18.872cc17.1768232654.1f837081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • By news
  • January 13, 2026
  • 13 views
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

Entry Denied

  • By news
  • January 12, 2026
  • 17 views
Entry Denied

Trump is weighing choices in opposition to Iran: Stories

  • By news
  • January 12, 2026
  • 16 views
Trump is weighing choices in opposition to Iran: Stories

বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল কমিউটার

  • By news
  • January 10, 2026
  • 32 views
বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল কমিউটার

On the coronary heart of change: Highlight Initiative highlights breakthroughs in tackling gender-based violence

  • By news
  • January 10, 2026
  • 18 views
On the coronary heart of change: Highlight Initiative highlights breakthroughs in tackling gender-based violence

Entry Denied

  • By news
  • January 10, 2026
  • 20 views
Entry Denied