হাদিকে গুলি: এবার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের ঘনিষ্ঠ এক সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। তার নাম মো. কবির ওরফে মোজাফফর।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এর আগে, সোমবার সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন ফিলিপের মামা শ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) ও ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)।

তার আগে, গত রোববার (১৪ ডিসেম্বর) ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারকে গ্রেফতার করে র‍্যাব।

একই দিন বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন— সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম।

এছাড়া র‍্যাব পৃথক অভিযানে সন্দেহভাজন মো. আব্দুল হান্নানকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করেছে। এসময় হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

টিটি/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related Posts

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর ৬টা থেকে সকাল ১০টা…

Entry Denied

Entry Denied You do not have permission to entry “http://www.ndtv.com/world-news/no-conversations-with-us-cuban-president-refutes-trumps-claim-of-talks-10735736” on this server. Reference #18.872cc17.1768232654.1f837081 https://errors.edgesuite.web/18.872cc17.1768232654.1f837081

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

  • By news
  • January 13, 2026
  • 13 views
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

Entry Denied

  • By news
  • January 12, 2026
  • 17 views
Entry Denied

Trump is weighing choices in opposition to Iran: Stories

  • By news
  • January 12, 2026
  • 16 views
Trump is weighing choices in opposition to Iran: Stories

বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল কমিউটার

  • By news
  • January 10, 2026
  • 32 views
বেসরকারি খাতে রোববার থেকে চলবে বেনাপোল কমিউটার

On the coronary heart of change: Highlight Initiative highlights breakthroughs in tackling gender-based violence

  • By news
  • January 10, 2026
  • 18 views
On the coronary heart of change: Highlight Initiative highlights breakthroughs in tackling gender-based violence

Entry Denied

  • By news
  • January 10, 2026
  • 20 views
Entry Denied