বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর বাড্ডার প্রগতি সরণি সড়কে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ট হয়ে এক নারী কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই কোম্পানিটির কয়েকশ কর্মী ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে প্রগতি সরণি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে ওই সড়কের ফুজি ট্রেড সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাড্ডা ট্রাফিক জোনের অধীন ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলেই মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ওই কোম্পানির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে রাস্তার এক পাশের লেনে গাড়ি চলাচল করছে। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস বলেন, সকাল আনুমানিক নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর আমরা ঘাতক বাসটিকে জব্দ করেছি। তবে ঘটনাস্থলে চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর নেক্সট ভেনচার কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করেন। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছেন। তবে কিছু লোকজন এখনো আছেন, তারা সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হবে।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related Posts

Iran says Strait of Hormuz is closed once more as vessels making an attempt to cross come underneath fireplace

Iran stated Saturday that it has reimposed the closure of the Strait of Hormuz lower than a day after reopening it to transport site visitors, however President Donald Trump warned…

UNICEF ‘outraged’ by killing of Gaza water truck drivers, urges investigation

In a statement issued on Friday, the company warned that the incident threatens important humanitarian operations supplying clear water to tons of of 1000’s of individuals. “UNICEF is outraged by…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

Iran says Strait of Hormuz is closed once more as vessels making an attempt to cross come underneath fireplace

  • By news
  • April 19, 2026
  • 12 views
Iran says Strait of Hormuz is closed once more as vessels making an attempt to cross come underneath fireplace

UNICEF ‘outraged’ by killing of Gaza water truck drivers, urges investigation

  • By news
  • April 18, 2026
  • 16 views
UNICEF ‘outraged’ by killing of Gaza water truck drivers, urges investigation

Entry Denied

  • By news
  • April 17, 2026
  • 29 views
Entry Denied

Charles Schwab to launch direct bitcoin, ethereum buying and selling to compete with Robinhood

  • By news
  • April 16, 2026
  • 26 views
Charles Schwab to launch direct bitcoin, ethereum buying and selling to compete with Robinhood

Look after the Aged

  • By news
  • April 16, 2026
  • 28 views
Look after the Aged

উত্তরায় কোটি টাকার কোকেন বিক্রির সময় ২ মাদক কারবারি গ্রেফতার

  • By news
  • April 15, 2026
  • 35 views
উত্তরায় কোটি টাকার কোকেন বিক্রির সময় ২ মাদক কারবারি গ্রেফতার