দেনমোহর দিয়ে ধুমধামে দুই বিড়ালের বিয়ে, ছিল ভূরিভোজ


কিশোরগঞ্জের কুলিয়ারচরে পোষা দুই বিড়ালের বিয়ে হয়েছে ধুমধামে। বিয়েতে সবকিছুর আয়োজন ছিল। অতিথিদের জন্য ছিল ভূরিভোজ। এই বিয়ে নিয়ে এরই মধ্যে ফেসবুকে বেশ আলোচনা শুরু হয়েছে। ১০ হাজার ১ টাকা দেনমোহরে বিড়াল দুষ্ট ও মিষ্টির এ বিয়ের আয়োজন করেন গৃহবধূ নাজমা আক্তার।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুলিয়ারচর বাজারের ছিদ্দিক মিয়ার ভবনের ছাদে মানুষের বিয়ের মতোই আয়োজন হয় বিড়াল দুটির বিয়ে। এ বিয়ে উপলক্ষে প্রায় ৭০ জন মেহমানের জন্য পোলাও, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, সবজি ও কোমল পানীয়সহ ছিল নানা খাবারের আয়োজন।

নাজমা আক্তার কুলিয়ারচর বাজার ‘আল্লাহ ভরসা মৎস্য আড়তে’র মালিক মো. মিশু মিয়ার স্ত্রী। তিনি ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকেন।

আয়োজকরা জানান, স্বাভাবিক নিয়মে বিয়ের আগের দিন পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির গায়ে হলুদের আয়োজন করা হয়। বিয়ের দিন বরপক্ষ (দুষ্ট) পার্শ্ববর্তী পূর্ব গাইলকাটা মহল্লার মো. সেলিম মিয়া বরযাত্রী নিয়ে গেটে ২ হাজার ৫ টাকা দিয়ে বিয়ে বাড়িতে প্রবেশ করেন। পরে বরযাত্রীসহ কনের বাড়ির মেহমান মিলে খাওয়া-দাওয়া শেষে পোষা বিড়াল দুষ্ট ও মিষ্টির বিয়ে দেন। বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ হাজার ১ টাকা।

এ বিষয়ে গৃহবধূ নাজমা আক্তার জানান, কয়েক মাস ধরে শখ করে আনা বিড়াল দুটো লালন-পালন করছিলেন। তাদের নাম রাখেন দুষ্ট ও মিষ্টি। পরে তাদের বিয়ে দেন তিনি।

এসকে রাসেল/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Related Posts

UK ought to decide to rejoin the EU, London mayor tells CNBC

The U.Okay.’s ruling Labour Get together ought to decide to rejoining the EU on the subsequent common election, London mayor Sadiq Khan has advised CNBC. In an interview on Monday,…

First Individual: Surviving loss of life row in Thailand

Mariyam Tadein was 21 years outdated when she was sentenced to loss of life. Police discovered over half 1,000,000 tablets of “yaba”, an unlawful cocktail of methamphetamine and caffeine well-liked…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

UK ought to decide to rejoin the EU, London mayor tells CNBC

  • By news
  • May 11, 2026
  • 8 views
UK ought to decide to rejoin the EU, London mayor tells CNBC

First Individual: Surviving loss of life row in Thailand

  • By news
  • May 10, 2026
  • 21 views
First Individual: Surviving loss of life row in Thailand

Entry Denied

  • By news
  • May 9, 2026
  • 22 views
Entry Denied

Wall Road sees ‘altering of the guard in AI’ as Intel, AMD shares soar whereas Nvidia lags

  • By news
  • May 9, 2026
  • 33 views
Wall Road sees ‘altering of the guard in AI’ as Intel, AMD shares soar whereas Nvidia lags

Cleansing Up the Fields: Throughout Africa and Asia GEF is Serving to Farmers Rewrite Their Pesticide Story

  • By news
  • May 7, 2026
  • 32 views
Cleansing Up the Fields: Throughout Africa and Asia GEF is Serving to Farmers Rewrite Their Pesticide Story

Entry Denied

  • By news
  • May 6, 2026
  • 40 views
Entry Denied