কারও হাতে পাথর, কারও হাতে পোস্টার, কেউ আবার কাঁদতে কাঁদতে ক্ষোভ প্রকাশ করছেন উত্তেজিত জনতা। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে উত্তেজিত জনতা। জেলের বাইরে বেশ কিছু গাড়ি দাঁড় করানো ছিল। তাতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। মুহূর্তের মধ্যে জেলের বাইরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এ ঘটনায় সাংবাদিকসহ অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন
আসামের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত জুবিন যেভাবে গানের জগতে আসেন
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় এবার পুলিশ কর্মকর্তা গ্রেফতার
সিঙ্গাপুরে শিল্পী জুবিনের আকস্মিক মৃত্যুর পর থেকে ভারতজুড়ে উত্তেজনা তৈরি হয়। কীভাবে মৃত্যু হলো জুবিনের, বার বার একই প্রশ্ন উঠছে। স্বামীর মৃত্যুর ন্যায়বিচার চেয়েছেন স্ত্রী গরিমা। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন জুবিনের চাচাতো ভাই ও পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গও। তার আগে গ্রেফতার হয়েছেন গায়কের ব্যক্তিগত সহায়ক সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী, ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’র আয়োজক শ্যামকানু মহন্ত ও সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত। জুবিনের দুই নিরাপত্তা কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।
এমএমএফ/জিকেএস
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।





